পন্টিংয়ের ভাগ্য নির্বাচকদের হাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ক্যারিয়ারটাও কি শেষ হয়ে গেল ৩৬ বছর বয়সী পন্টিংয়ের? হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন এটাই। পন্টিং অবশ্য এখানেই নিজের শেষ দেখছেন না। বাস্তবতা বিবেচনায় এনে অসি অধিনায়ক নিজের ভবিষ্যত্ সঁপে দিয়েছেন নির্বাচকদের হাতে।‘কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে আমাকে প্রশ্নটা করা হয়েছিল, আমি অবসর নেব কি না। কিন্তু আমি তা চাই না’—দ্য অস্ট্রেলিয়ানে নিজের কলামে লিখেছেন পন্টিং। তাহলে ক্যারিয়ার নিয়ে তাঁর ভাবনাটা কী? পন্টিং লিখেছেন, ‘আমার ইচ্ছা খেলা চালিয়ে যাওয়া। অস্ট্রেলিয়ান ক্রিকেটে আমার অবদান কী হবে, এর বিচার আমি করতে পারি না। নির্বাচকেরা আছেন, তাঁরা যে সিদ্ধান্ত দেবেন, তা হাসি মুখে মেনে নেব আমি।’