পন্টিংয়ের ২৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ব্যাঙ্গালোর টেস্টে একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রিকি পন্টিং। ২৫০তম টেস্ট ইনিংস খেলা চতুর্থ ব্যাটসম্যান তিনি। পন্টিংয়ের আগে এই মাইলফলক ছুঁয়েছেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ আর শচীন টেন্ডুলকার। বোঝাই যাচ্ছে, সবচেয়ে বেশি ইনিংস ব্যাট করাদের তালিকায় সেরা চারের তিনজনই অস্ট্রেলিয়ার। অবশ্য এঁদের সবার ওপরে থেকে শাসন করছেন একজন ভারতীয়—টেন্ডুলকার। ২৭৯তম ইনিংসে ব্যাট করছেন গতকালই ১৪ হাজার রানের মাইলফলক ছোঁয়া এই কিংবদন্তি। ‘২৫০’-এর একদম কাছাকাছি পৌঁছে গেছেন আরেক ভারতীয়। কালকেরটি ছিল রাহুল দ্রাবিড়ের ২৪৮তম ইনিংস। আসছে নিউজিল্যান্ড সিরিজেই দ্রাবিড়ের সামনে সুযোগ থাকছে ২৫০ পূর্ণ করার।