পরপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি পেলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে ইংলিশদের জন্য এটা আর নতুন কী। ওয়ানডেতে দুইয়ের বেশি সেঞ্চুরি আছে ১৯ জন ইংলিশ ব্যাটসম্যানের। এই ১৯ জনের ১০ জনেরই আছে আবার টানা দুই ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব। ইংলিশদের মধ্যে সবার আগে ১৯৮৩ সালে ডেভিড গাওয়ার বিশ্ব সিরিজ কাপে এক দিনের ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছিলেন। এরপর গ্রাহাম গুচ, নিক নাইট, গ্রায়েম হিক, অ্যালেক স্টুয়ার্ট, মার্কাস ট্রেসকোথিক, অ্যান্ড্রু ফ্লিনটফ, কেভিন পিটারসেন ও পল কলিংউড করেছেন টানা সেঞ্চুরি।