পরবর্তী আইপিএলেই পাকিস্তানি ক্রিকেটাররা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের উপেক্ষিত হওয়ার দিন বুঝি ফুরাল! ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা নাকি নিশ্চয়তা দিয়েছেন, পরবর্তী আইপিএলেই সুযোগ দেওয়া হবে পাকিস্তানি ক্রিকেটারদের।পাকিস্তানি দৈনিক ডনকে এ খবর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ইজাজ বাট। অবশ্য পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ দেওয়ার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় বোর্ড বা আইপিএল কর্তৃপক্ষ।ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি নয়াদিল্লি সফর করেন বাট। সফরের অগ্রগতি সম্পর্কে লাহোরে পিসিবির সাবেক প্রধান বলেন, ‘পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফের সম্মতি নিয়ে সম্প্রতি রাজীব শুক্লা ও ভারতীয় বোর্ডের সাবেক প্রধান শারদ পাওয়ারে সঙ্গে নয়াদিল্লিতে দেখা করেছি আমি। সেখানে দুই দেশের ক্রিকেট সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত কথা বলেছি আমরা। শুক্লা আমাকে নিশ্চয়তা দিয়েছেন, আইপিএলের পরবর্তী আসরেই খেলতে সুযোগ দেওয়া হবে পাকিস্তানি ক্রিকেটারদের।’ইজাজ বাট বলেন, ‘সফর থেকে এসে পুরো ঘটনা জাকা আশরাফকে অবহিত করেছি আমি। এখন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন পিসিবির চেয়ারম্যান।’ ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু ওই বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকে। পাকিস্তানিদেরও আর দেখা যায়নি আইপিএলে। এবার অবশ্য ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে আছেন পাকিস্তানের রমিজ রাজা। অলরাউন্ডার আজহারকে ২ লাখ ডলারে কেনে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে পাকিস্তানি হিসেবে নয়, আজহার সুযোগ পেয়েছেন তাঁর ব্রিটিশ পাসপোর্ট থাকার সুবাদে।