পরলোকে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন পাকিস্তানের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার মোহাম্মদ আসলাম খোকার। ৯১ বছর বয়সে গতকাল লাহোরের একটি হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আসলাম খোকার ১৯৫৪ সালে পাকিস্তানের প্রথম ইংল্যান্ড সফরে নটিংহ্যামে একটি টেস্ট খেলেছিলেন। সেই ম্যাচে তিনি প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেন। এরপর আর কখনোই টেস্ট জগতে তাঁকে খেলতে দেখা যায়নি। ১৯৩৮ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি মোট ৪৬টি ম্যাচ খেলেছেন। এতে তাঁর সংগ্রহ ৫৭১ রান। লেগ-ব্রেক বোলার আসলাম খোকার উইকেট পেয়েছেন ২০টি। পাঞ্জাবের হয়ে তিনি পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিতেন। খেলা ছাড়ার পর তিনি পাকিস্তানের একজন সর্বজন শ্রদ্ধেয় আম্পায়ার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তিনি ১৯৭৩ ও ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ পরিচালনারও রেকর্ড রয়েছে তাঁর।আসলাম খোকারের পরম বন্ধু পাকিস্তানের কিংবদন্তিতুল্য টেস্ট ক্রিকেটার হানিফ মোহাম্মদ তাঁর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘যদিও পরিণত বয়সেই খোকার চলে গেলেন, কিন্তু তার পরও বন্ধু হিসেবে তাঁর মৃত্যু মেনে নেওয়া কঠিন। তিনি ছিলেন আমার খুবই কাছের মানুষ। একজন হাসিখুশি মানুষ আসলাম খোকার যদিও টেস্ট ক্রিকেটার হিসেবে সুবিচার পাননি, তার পরও পাকিস্তানের ক্রিকেটে তাঁর যথেষ্ট অবদান রয়েছে।’ ওয়েবসাইট।