পরশু শুরু আইটিএফ টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটিএফ জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৮) নিয়মিতই আয়োজন করছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আগামী পরশু থেকে রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে এই প্রতিযোগিতার তৃতীয় লেগ। পৃষ্ঠপোষণা করছে গ্রামীণফোন। গত বছর ১৬টি দেশ অংশ নিয়েছিল আইটিএফ জুনিয়র টেনিসে। এবার দল ২৪টি। ছেলে ও মেয়ে দুই বিভাগে খেলছেন ১৪৭ জন। এবার তিন লেগের দ্বিতীয়টি হয়েছিল গত সপ্তাহে রাজশাহীতে। বিকেএসপিতে হয়েছিল প্রথম লেগ। প্রথম লেগে বাংলাদেশের খেলোয়াড়েরা তেমন ভালো করতে পারেননি। দ্বিতীয় লেগেও ফল আশানুরূপ ছিল না। তবে কাল সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আশাবাদ রাখলেন, ‘তৃতীয় লেগে ফল ভালো হবে আশা করি।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মেজর ইয়াদ আলী ফকির (অব.) ও গ্রামীণফোন লিমিটেডের যোগাযোগ বিভাগের প্রধান আমান আশরাফ ফাইজ।