পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার ইউরোপ-সেরা হয়েছে পোর্তো। হোসে মরিনহোর হাত ধরে পর্তুগিজ ক্লাবটির দ্বিতীয় শিরোপা বেশি দিন আগে নয়, ২০০৪ সালে। ইতিহাস-ঐতিহ্যে অনেকটাই কুলীন দলটাই কিনা ছুঁয়ে ফেলল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড! গত মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি হারের রেকর্ড ছুঁয়েছে পোর্তো। ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর ১৪২তম ম্যাচে পোর্তোর এটি ৪৮তম হার। চ্যাম্পিয়নস লিগে ৪৮টি ম্যাচ হেরেছে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভও। ডায়নামো অবশ্য খেলেছে মাত্র ৯৬টি ম্যাচ। শীর্ষস্থানের মতো দ্বিতীয় স্থানেও আছে দুটি ক্লাব—রিয়াল মাদ্রিদ ও অলিম্পিয়াকস। ৪৪টি করে ম্যাচ হেরেছে স্পেন ও গ্রিসের ক্লাব দুটি।