পরাজয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিস কাপে ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে তুর্কমেনিস্তানের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছিল বাংলাদেশ। সেই গর্ব করার দিন শেষ। পরশু ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ৪ নম্বর গ্রুপে প্রথম খেলায় তুর্কমেনিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ। দুটি একক এবং একমাত্র দ্বৈতে (৩-০) জয় তুলে নিয়েছে তুর্কমেনিস্তান। দুবাইয়ে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় গতকাল রাতে বাংলাদেশের ম্যাচ ছিল ইরাকের সঙ্গে। আজ সিঙ্গাপুর ও আগামীকাল বাহরাইনের বিপক্ষে খেলার কথা অমল রায়দের।