এই নিয়ে ১০ বার সেঞ্চুরি করেও পরাজিত দলে থাকতে হলো শচীন টেন্ডুলকারকে। তবে পরাজিত সেঞ্চুরিয়ানদের মধ্যে টেন্ডুলকারের আগেও আছে একজন। নামটি জানলে মোটেও অবাক হবেন না, খেলোয়াড়ি জীবনে ক্ষয়িঞ্চু ওয়েস্ট ইন্ডিজকে যিনি অসংখ্যবার একাই টেনেছেন, সেই ব্রায়ান লারা। ১৩ টেস্টে লারার ১৪টি সেঞ্চুরি পুরোপুরিই গিয়েছে বিফলে। লারার অনেক রেকর্ড ইতিমধ্যেই নিজের করে নিয়েছেন টেন্ডুলকার। এখনো যেহেতু আরও অনেক দিন খেলার ইচ্ছে আছে, ভেঙে ফেলতে পারেন এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডও। এই দুজনের পরে আছেন মোহাম্মদ ইউসুফ। দল হেরেছে এমন ম্যাচে ৮টা সেঞ্চুরি আছে পাকিস্তান অধিনায়কের। ৭টি করে আছে সাবেক দুই অধিনায়ক ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। শিবনারায়ণ চন্দরপল, অ্যালান ল্যাম্ব, জ্যাক হবস ও সুনীল গাভাস্কারের আছে ৬টি করে। এই চারজনের পরে অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রামনরেশ সারওয়ানদের সঙ্গে আছেন আরও একজন—মোহাম্মদ আশরাফুলের ৫ সেঞ্চুরির সব কটিতেই হেরেছে বাংলাদেশ।