পরাজয় চোখ রাঙাচ্ছে একাডেমিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিটোরিয়ায় দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে পরাজয়ই চোখ রাঙাচ্ছে জিপি-বিসিবি একাডেমিকে। ৭০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা একাডেমি দ্বিতীয় ইনিংসে করে ১৮০ রান। ২৫১ রানের জয়ের লক্ষ্যে বিসিবি একাডেমির স্কোর ১৮৬/৮। জয়ের জন্য আজ শেষ দিনে দরকার আরও ৬৫ রান। ৭৬ রানে মমিনুল ও ২৬ রানে ব্যাট করছেন মুক্তার। প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৬৭ রানের জবাবে সফরকারীরা করেছিল ১৯৭।