পরাজয় দেখছে ‘এ’ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণাটক কোল্টস একাদশের বিপক্ষে দ্বিতীয় দিন শেষেই পরাজয় দেখছে বাংলাদেশ ‘এ’ দল। খেলার বাকি এখনো দুই দিন, অথচ জয়ের জন্য কোল্টসের সামনে দ্বিতীয় ইনিংসে লক্ষ্য মাত্র ১২০ রানের। কাল দিন শেষের সংগ্রহ দুই উইকেটে ১২ রান।বেঙ্গালুরুর শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে বরোদার বিপক্ষে প্রথম ম্যাচটা ড্র করলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৪ পয়েন্ট পেয়েছিল ‘এ’ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে পরাজয়ই যেন নিয়তি। চার দিনের ম্যাচ হলেও নাটকীয় কিছু না ঘটলে কোল্টস জয় দেখে ফেলতে পারে আজ তৃতীয় দিনেই।বাংলাদেশ ‘এ’ দলের এই পরিণতি মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণে। নইলে বোলিং সাফল্যের ধারা এই ম্যাচেও আছে। প্রথম ম্যাচের দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া বাঁ-হাতি স্পিনার এনামুল হক কালও ৭৫ রানে নিয়েছেন কোল্টসের ৬ উইকেট। শাহাদাত হোসেনের উইকেট তিনটি।কিন্তু প্রথম ইনিংসে কর্ণাটক কোল্টসকে ২২৩ রানে অলআউট করে দিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ‘এ’ দল। ২৩২ রানে অলআউট হওয়া দ্বিতীয় ইনিংসেও ব্যক্তিগত সর্বোচ্চ মমিনুলের ৪৯, ওপেনার ইমরুল কায়েস করেছেন ৪৩। দ্বিতীয় ইনিংসে কোল্টসের দুটি উইকেটই নিয়েছেন সোহাগ গাজী।সংক্ষিপ্ত স্কোর কর্ণাটক কোল্টস ১ম ইনিংস: ৬৫.৫ ওভারে ২২৩ (নিশ্চল ৭৩, মায়াঙ্ক ৪৫, আব্বাস ৩৬, দেশপান্ডে ২৮। শাহাদাত ৩/১৩, এনামুল ৬/৭৫, সোহাগ ১/৯২, শুভাগত ০/২৯, মমিনুল ০/৬, ডলার ০/৬)। বাংলাদেশ ‘এ’: ১১০ ও ৬৮.২ ওভারে ২৩২ (ইমরুল ৪৩, শাহরিয়ার ১৪, মমিনুল ৪৯, রকিবুল ১৪, নাঈম ৯, শুভাগত ৭, মিঠুন ২২, ডলার ২৬, শাহাদাত ১২, সোহাগ ২৪, এনামুল ৮*। রাজু ৫/৯২, শেঠি ৪/৭২)। কর্ণাটক কোল্টস ২য় ইনিংস: ৭ ওভারে ১২/২ (মায়াঙ্ক ৪*। এনামুল ০/৬, সোহাগ ২/৬)।