পরাজয়কে 'ধর্ষণে'র সঙ্গে তুলনা করলেন সোয়ান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেফাঁস মন্তব্য করে বেকায়দায় সোয়ান!
বেফাঁস মন্তব্য করে বেকায়দায় সোয়ান!

জীবনে যতই আনন্দ কিংবা বেদনাদায়ক ঘটনা ঘটুক না কেন, মানুষ অনেক সময় আবেগের তোড়ে লাগামছাড়া মন্তব্য করে বসে। এ ক্ষেত্রে একটাই অজুহাত থাকে, ‘আসলে মাথা ঠিক ছিল না!’ ইংলিশ স্পিনার সোয়ানের ক্ষেত্রে এমনটিই ঘটল কি না, কে জানে!

পার্থে অস্ট্রেলিয়ার কাছে ইংলিশরা নাকানি-চুবানি তো খেলই, সঙ্গে অ্যাশেজটাও খোয়ালো। পরাজয়ের যাতনায় যখন মাতম বইছে ইংলিশদের মনে, ঠিক তখন ফেসবুকে ভাই অ্যালেচ সোয়ানের একটি স্ট্যাটাসের মন্তব্যে পরাজয়কে ‘ধর্ষণের’ সঙ্গে তুলনা করলেন গ্রায়েম সোয়ান!

স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে তাঁর এ কাণ্ডজ্ঞানহীন কর্মে। সোয়ান অবশ্য এরই মধ্যে ক্ষমা চেয়েছেন টুইটারে, ‘আজ আমার মন্তব্য কাউকে কষ্ট দিলে ক্ষমা চাই। চরম নির্বোধ ও অবিবেচকের পরিচয় দিয়েছি।’ ত্বরিত ক্ষমা চাওয়ায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য সোয়ানের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না।