পরাজয়ে শুরু জিকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাজয় দিয়ে ইরাকের কোচ হিসেবে যাত্রা শুরু হলো জিকোর। গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে দেশের মাটিতে তাঁর দল ০-২ গোলে হেরে গেছে জর্ডানের কাছে। ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল হজম করে বসে যুদ্ধবিধ্বস্ত ইরাক। পরে গোল পরিশোধের জন্য তাদের মরিয়া চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে জর্ডানের রক্ষণদেয়ালে। ‘সাদা পেলে’খ্যাত জিকো গত রোববার এক বছরের জন্য কোচ হিসেবে ইরাকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ওয়েবসাইট।