পরাজয়ে ‘ফেরা’ আনেলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই পরাজয়ে তাঁর কিংবা ক্লাবের তেমন কিছু ক্ষতি হলো না। কিন্তু বিশ্বকাপে কোচকে গালাগালি করে বহিষ্কৃত হওয়ার দুঃস্মৃতি মুছে নতুন করে শুরুর যে প্রতিজ্ঞা করেছিলেন, শুরুতেই সেটি ধাক্কা খেল। পরশু নিকোলাস আনেলকার দল চেলসি হেরে গেছে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে।প্রাক-মৌসুম সফরে ইংলিশ ক্লাবটি এখন জার্মানিতে। সেখানেই বুন্দেসলিগার দলটির কাছে তারা হেরে গেল প্রীতি ম্যাচে (৩-১)। বিশ্বকাপে বহিষ্কৃত হওয়ার পর এই প্রথম মাঠে নামলেন ফরাসি স্ট্রাইকার আনেলকা।প্যাট্রিক ওশের গোলে পিছিয়ে পড়া চেলসিকে সমতায় আনেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কিন্তু শেষ রক্ষা হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। ম্যাচ শেষের ৮ মিনিট আগে ব্রানিশ্লাভ ইভানোভিচ প্রতিপক্ষ এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরলে পেনাল্টি পায় এইনট্রাক্ট, যা থেকে জয়সূচক গোল করেন হালিল আল্টিনটপ।ম্যাচে নিজেকে চেনাতে পারেননি আনেলকাও। বিরতির পর তাই তাঁকে উঠিয়ে নিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। জিততে না পারলেও এই দলটিকেই আগামী সপ্তাহে কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অপরিবর্তিত রাখবেন বলে জানিয়েছেন চেলসি কোচ। এএফপি।