পরাজয়েও প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরে যাওয়া ম্যাচেও এত প্রাপ্তি! সেঞ্চুরিয়নে ইনিংস ও ২৫ রানে হারা টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত গড়েছে ইনিংসে হারা ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। ওই ইনিংসেই আবার আরেকটি ক্ষেত্রে ছুঁয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এ নিয়ে টানা ২৫টি টেস্টে ৩০০ বা তার বেশি রানের ইনিংস খেলল ভারত। ২০০৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্ট থেকে শুরু হয়েছে ভারতের এই ধারা। এর আগে টানা ২৫ টেস্টে এই কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকারও। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউন টেস্ট থেকে শুরু করে ২০০৪ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট পর্যন্ত।প্রতি টেস্টেই ৩০০ রানের ইনিংস ছিল দক্ষিণ আফ্রিকার। ডারবানেও কোনো একটা ইনিংসে ৩০০ করতে পারলে অস্ট্রেলিয়াকে ছুঁয়ে যৌথভাবে এই তালিকার দুইয়ে উঠে যাবে ভারত। তবে শীর্ষে উঠতে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে আরও কিছুদিন। ২০০১ অ্যাশেজের হেডিংলি টেস্ট থেকে ২০০৪ সালের কলম্বো টেস্ট পর্যন্ত টানা ৩৪ টেস্টে ৩০০ রানের ইনিংস ছিল অস্ট্রেলিয়ার।