প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা ছাড়ার পর থেকে গৃহস্থালি করেই কাটছে বেশির ভাগ সময়। বাজার করা, সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা ইত্যাদি। ফাঁকে ফাঁকে রাহুল দ্রাবিড় ধারাভাষ্য টেবিলেও বসছেন। এবার ‘মি. কুল’ মনোনিবেশ করলেন সমাজসেবায়ও। যোগ দিলেন গোস্পোর্টস ফাউন্ডেশনে। উদীয়মান ও প্রতিবন্ধী অ্যাথলেটদের উন্নতিতে অবদান রাখবেন নানা পরামর্শ দিয়ে। তিনি ছাড়াও গোস্পোর্টসের উপদেষ্টা হিসেবে কাজ করছেন ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শ্যুটার অভিনব বিন্দ্রা। শীর্ষ পর্যায়ে সাফল্য পেতে হলে অ্যাথলেটদের যে নানা রকম পরামর্শ-সমর্থন দরকার হয়, সেটা দ্রাবিড়ের চেয়ে ভালো আর কে জানে! ওয়েবসাইট।