পরামর্শক ম্যারাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপাতত কোনো ক্লাবের দায়িত্ব নেই, সংযুক্ত আরব আমিরাত তাঁকে ক্রীড়াদূত নিয়োগ করেছে। ডিয়েগো ম্যারাডোনা তো বসে থাকতে পারেন না! তাই আর্জেন্টিনার একটা ক্লাবের খণ্ডকালীন পরামর্শকের দায়িত্ব নিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তাঁর নামের পাশে অবশ্য ক্লাবটিকে খুব মানায় না। ক্লাবটি যে পঞ্চম বিভাগের—দেপোর্তিভো রিয়েস্ত্রা। না, কোনো ট্যাকটিকাল পরামর্শ দেবেন না ম্যারাডোনা। প্রিমেরা ‘ডি’-এর ক্লাবটিকে শুধু উদ্দীপনাই জোগাবেন। এরই মধ্যে অবশ্য কাজও শুরু করে দিয়েছেন। বুয়েনস এইরেসে দলের অনুশীলনে গিয়ে একটা শার্টে সই করেছেন। স্বভাবসুলভ ভঙ্গিতে দলকে আহ্বান জানিয়েছেন অবনমন থেকে ওপরে উঠে আসতে। দেখা যাক, ম্যারাডোনা-টনিকে রিয়েস্ত্রা কত দূর কী করতে পারে! রয়টার্স।