পরিকল্পনা নেই শুধু বাংলাদেশের
ফুটবল বিশ্বে এগিয়ে চলার বড় সোপান দীর্ঘমেয়াদি পরিকল্পনা। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তা থাকলেও নেই শুধু বাংলাদেশের। কেরালা সাফ চোখে আঙুল দিয়েই পার্থক্যটা দেখিয়ে দিল।
আফগানিস্তান, ভারতের কথা বাদই দেওয়া যাক। একসময় বাংলাদেশের কাছে আট গোলে ভেসে যাওয়া মালদ্বীপ উন্নতির সিঁড়িতে পা রেখে এখন উঁচু টাওয়ারে উঠতে চায়। বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে সাফের সেমিফাইনালে ওঠা দলটির শরীরী ভাষাতেও তা ফুটে উঠছে।
মালদ্বীপের কোচ রিকি হার্বার্ট যেমন বলছিলেন, ‘মালদ্বীপ ফেডারেশনকে পাঁচ বছরের একটা পরিকল্পনা দিয়েছি আমি। আগামীর জন্য নতুন খেলোয়াড় বেছে নিতে ফেডারেশন এরই মধ্যে বিভিন্ন কার্যক্রম নিয়েছে।’ বাংলাদেশ এমন লম্বা সময়ের পরিকল্পনার ধারেকাছে হাঁটতে পারেনি অতীতে। এমনকি কাজী সালাউদ্দিন যুগেও নয়। পাঁচ বছরের পরিকল্পনা অনেক দূরের পথ, আগামীকাল বাংলাদেশ জাতীয় দলের কোচ কে এটিরও তো ঠিক নেই!
মারুফুল হক সাফের পর দায়িত্ব পেলেও আর থাকতে রাজি নন। তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বঙ্গবন্ধু কাপে কোচ কে? উত্তরটা জানতে কেরালা থেকে ফোনে ধরা হলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘আমি কিছুই বলতে পারব না। কোনো কিছু ঠিক হয়নি।’ বাফুফের এমন দীর্ঘসূত্রতা আর গা ছাড়া মনোভাব সাফ বিপর্যয়ের অন্যতম কারণ মনে করছেন অনেকে।
অথচ অন্য দলগুলোর গল্প ভিন্ন। সব দেশই নতুন খেলোয়াড় তুলে আনার পথে হাঁটছে। মালদ্বীপ কোচ যেমন বারবারই বলছিলেন, ‘আমি দলে নতুন রক্ত চাই। নতুনরাই হবে ভবিষ্যৎ। আমরা সেভাবেই এগোচ্ছি।’ বাংলাদেশের বিপক্ষে ব্যাক ফ্লিকে মালদ্বীপের দ্বিতীয় গোল করা নাশিদ দলে নবীন। আরও কয়েক নতুন খেলোয়াড় ফুরফুরে বাতাস হয়েই যেন এসেছেন। প্রবীণদের বিদায়ের ঘণ্টা বাজছে মালদ্বীপ দলে।
সাফে সর্বোচ্চ গোলদাতা (২০ গোল) মালদ্বীপ অধিনায়ক আলী আশফাক অবসরে যাচ্ছেন শিগগির। সম্ভবত এই সাফই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ঢাকায় বঙ্গবন্ধু কাপে দলের সঙ্গে তাঁর না আসার সম্ভাবনাই বেশি। কাল টিম হোটেলে বাংলাদেশের সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে থাকলেন এই আলী আশফাক। সৌজন্যের খাতিরেই কিনা বললেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে। দুর্ভাগ্য ওদের, আমরা শেষ দিকে দুটি গোল পেয়ে যাই।’
আশফাকের মতো একজন খেলোয়াড় থাকলে বাংলাদেশের এমন দুরবস্থা হয় না, অভিমত অনেকের। দক্ষিণ এশিয়ার ‘মেসি’ ঠিক এই জায়গাতেই জোর দিলেন, ‘ভালো খেলোয়াড় তুলে আনতে হবে। আমাদের দেশে রাজনৈতিক সমস্যা না থাকলে এই কাজটা আরও আগে করতে পারতাম আমরা।’
শুধু মালদ্বীপ নয়, সাফের অন্য দলগুলোরও আছে সুদূরপ্রসারী চিন্তা। আফগানিস্তান কোচ পিটার সিগ্রাতের দেওয়া পাঁচ বছরের পরিকল্পনা বাস্তবায়ন করছে যুদ্ধবিধ্বস্ত দেশটির ফেডারেশন। ভারতের চোখ তো সাফ পেরিয়ে আরেকটু ওপরেই। নেপাল, শ্রীলঙ্কা এমনকি ভুটানও জানে তাদের কর্মপরিকল্পনা। বাংলাদেশেরই শুধু দল নিয়ে কার্যকর ও বাস্তব কোনো দৃশ্যমান চিন্তা নেই!
পরিকল্পনানেইশুধুবাংলাদেশের
ত্রিবান্দ্রাম থেকে প্রতিনিধি
ফুটবল বিশ্বে এগিয়ে চলার বড় সোপান দীর্ঘমেয়াদি পরিকল্পনা।দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তা থাকলেও নেই শুধু বাংলাদেশের।কেরালা সাফ চোখে আঙুল দিয়েই পার্থক্যটা দেখিয়ে দিল।
আফগানিস্তান, ভারতের কথা বাদই দেওয়া যাক।একসময় বাংলাদেশের কাছে আট গোলে ভেসে যাওয়া মালদ্বীপ উন্নতির সিঁড়িতে পা রেখে এখন উঁচু টাওয়ারে উঠতে চায়।বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে সাফের সেমিফাইনালে ওঠা দলটির শরীরী ভাষাতেও তা ফুটে উঠছে।
মালদ্বীপের কোচ রিকি হার্বার্ট যেমন বলছিলেন, ‘মালদ্বীপ ফেডারেশনকে পাঁচ বছরের একটা পরিকল্পনা দিয়েছি আমি।আগামীর জন্য নতুন খেলোয়াড় বেছে নিতে ফেডারেশন এরই মধ্যে বিভিন্ন কার্যক্রম নিয়েছে।’ বাংলাদেশ এমন লম্বা সময়ের পরিকল্পনার ধারেকাছে হাঁটতে পারেনি অতীতে।এমনকি কাজী সালাউদ্দিন যুগেও নয়।পাঁচ বছরের পরিকল্পনা অনেক দূরের পথ, আগামীকাল বাংলাদেশ জাতীয় দলের কোচ কে এটিরও তো ঠিক নেই!
মারুফুল হক সাফের পর দায়িত্ব পেলেও আর থাকতে রাজি নন।তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বঙ্গবন্ধু কাপে কোচ কে? উত্তরটা জানতে কেরালা থেকে ফোনে ধরা হলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘আমি কিছুই বলতে পারব না।কোনো কিছু ঠিক হয়নি।’ বাফুফের এমন দীর্ঘসূত্রতা আর গা ছাড়া মনোভাব সাফ বিপর্যয়ের অন্যতম কারণ মনে করছেন অনেকে।
অথচ অন্য দলগুলোর গল্প ভিন্ন।সব দেশই নতুন খেলোয়াড় তুলে আনার পথে হাঁটছে।মালদ্বীপ কোচ যেমন বারবারই বলছিলেন, ‘আমি দলে নতুন রক্ত চাই।নতুনরাই হবে ভবিষ্যৎ।আমরা সেভাবেই এগোচ্ছি।’ বাংলাদেশের বিপক্ষে ব্যাক ফ্লিকে মালদ্বীপের দ্বিতীয় গোল করা নাশিদ দলে নবীন।আরও কয়েক নতুন খেলোয়াড় ফুরফুরে বাতাস হয়েই যেন এসেছেন।প্রবীণদের বিদায়ের ঘণ্টা বাজছে মালদ্বীপ দলে।
সাফে সর্বোচ্চ গোলদাতা (২০ গোল) মালদ্বীপ অধিনায়ক আলী আশফাক অবসরে যাচ্ছেন শিগগির।সম্ভবত এই সাফই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।ঢাকায় বঙ্গবন্ধু কাপে দলের সঙ্গে তাঁর না আসার সম্ভাবনাই বেশি।কাল টিম হোটেলে বাংলাদেশের সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে থাকলেন এই আলী আশফাক।সৌজন্যের খাতিরেই কিনা বললেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে।দুর্ভাগ্য ওদের, আমরা শেষ দিকে দুটি গোল পেয়ে যাই।’
আশফাকের মতো একজন খেলোয়াড় থাকলে বাংলাদেশের এমন দুরবস্থা হয় না, অভিমত অনেকের।দক্ষিণ এশিয়ার ‘মেসি’ ঠিক এই জায়গাতেই জোর দিলেন, ‘ভালো খেলোয়াড় তুলে আনতে হবে।আমাদের দেশে রাজনৈতিক সমস্যা না থাকলে এই কাজটা আরও আগে করতে পারতাম আমরা।’
শুধু মালদ্বীপ নয়, সাফের অন্য দলগুলোরও আছে সুদূরপ্রসারী চিন্তা।আফগানিস্তান কোচ পিটার সিগ্রাতের দেওয়া পাঁচ বছরের পরিকল্পনা বাস্তবায়ন করছে যুদ্ধবিধ্বস্ত দেশটির ফেডারেশন।ভারতের চোখ তো সাফ পেরিয়ে আরেকটু ওপরেই।নেপাল, শ্রীলঙ্কা এমনকি ভুটানও জানে তাদের কর্মপরিকল্পনা।বাংলাদেশেরই শুধু দল নিয়ে কার্যকর ও বাস্তব কোনো দৃশ্যমান চিন্তা নেই!