পরিকল্পনামতোই উন্নতি হচ্ছে কাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা তিনি। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না কাকা। সমালোচকেরা তো এ সুযোগে উঠে-পড়ে লেগেছে। তবে ফিফা সাবেক বর্ষসেরা ফুটবলারের পারফরম্যান্সে হতাশ নন কার্লোস দুঙ্গা। পরিকল্পনামতোই কাকার উন্নতি হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন ব্রাজিলের এই কোচ।চোটের কারণে রিয়াল মাদ্রিদে চলতি বছরের প্রথম মৌসুমের বেশির ভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন। বিশ্বকাপে সেই চোট কাটিয়ে সেরা ফর্ম খুঁজে বেড়াচ্ছেন কাকা। উত্তর কোরিয়ার বিপক্ষে পুরো সময় এই তারকা মিডফিল্ডার খেলতে পারবেন কি না এ নিয়ে আশঙ্কা ছিল। চোট নিয়ে সমস্যা না হলেও সেভাবে আলো ছড়াতে পারেননি তিনি। বরাবর হাসি-খুশি কাকাকে বেশির ভাগ সময় নিষ্প্রাণ মনে হয়েছে। বেশ কয়েকবার ভুল পাসও দিয়েছেন এ তাকা। ৭৮ মিনিটে কাকাকে উঠিয়ে নিলমারকে নামিয়েছেন কার্লোস দুঙ্গা।আইভরিকোস্টের বিপক্ষে লড়াইয়ের আগে রয়টার্সকে দুঙ্গা বলছেন, ‘আমরা কাকার ওপর সতর্ক দৃষ্টি রাখছি। আমাদের পরিকল্পনামতোই খেলছে এই মিডফিল্ডার। তার উন্নতিও হচ্ছে পরিকল্পনামতো। সবকিছু ঠিকঠাক আছে।’ গুঞ্জন চলছে, আইভরিকোস্টের বিপক্ষে কাকাকে শুরুতে মাঠে নামাবেন না দুঙ্গা। হুলিও ব্যাপটিস্টাকে প্রথম একাদশে রেখে পরে কাকাকে নামাবেন ব্রাজিল কোচ। তবে এটিকে নিছক গুঞ্জন উল্লেখ করে দুঙ্গা বলছেন, ‘কাকার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। চোট কাটিয়ে সেরে উঠছে বলে কিছুটা সমস্যা হচ্ছে। কাকা পুরোটা সময় খেলতে পারে কি না সেদিকে লক্ষ রাখছি আমরা। আশা করছি, সামনের ম্যাচে তার আরও উন্নতি হবে।’