পরিচয়ে ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের মিল আছে। তাই বলে ব্রাজিলিয়ান রোনালদোকে ক্রিস্টিয়ানো রোনালদো বলে পরিচয় করিয়ে দেওয়া! তাও কোনো ফুটবল-অজ্ঞ সমর্থক নন, বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করা এই ‘ভুল’টা করেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ভ্যালেরি ফোরনেরন। আগামী বিশ্বকাপ সামনে রেখে সেদিন প্যারিসের ব্রাজিলিয়ান দূতাবাসে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনাটা ঘটেছে সেখানেই। তাঁর সহকারী অবশ্য দ্রুতই ভুলটা শুধরে দেন। পরে ফোরনেরন টুইটারে ‘ক্ষমা’ চেয়েছেন এবং দাবি করেছেন, ভুলটা হয়েছে ‘ক্লান্তি’র কারণে! ওয়েবসাইট।