পরিত্যক্ত তৃতীয় ওয়ানডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির জলে ভেসে গেল ইংল্যান্ডের এক নম্বর হওয়ার স্বপ্ন। চলতি সিরিজে অস্ট্রেলিয়াকে ৫-০-তে ধবলধোলাই করতে পারলেই টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে র্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠে যেত ইংলিশরা। কিন্তু কাল এজবাস্টনে মাঠে গড়াতে পারেনি একটি বলও। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের আশা ভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ারও। এখন শুধু ৭ ও ১০ তারিখের ম্যাচ দুটি জিতে সিরিজে সমতা আনাই সম্ভব সফরকারীদের। এএফপি।