পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকল্যান্ডে প্রথম ওয়ানডেতে ২ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কাল এগিয়ে যাওয়ার সুযোগ যেমন হারাল তারা, তেমনি সমতা ফেরানোর সুযোগও হাতছাড়া স্বাগতিক নিউজিল্যান্ডের। কারণ দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে পরে রোদ উঠলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটি চালানো সম্ভব হয়নি। ১ জানুয়ারি কুইন্সটাউনে হবে তৃতীয় ওয়ানডে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০-তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকইনফো।