পরিত্যক্ত প্রথম ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টিতে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজটা জয় দিয়েই শুরুর সম্ভাবনা জাগিয়েছিল ভারত। পার্থিব প্যাটেলের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডকে জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল ভারত। বল হাতেও মাত্র ২১ রানের মধ্যেই দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও ক্রেইগওয়েটারকে ফিরিয়ে ভারতের শুরুটা সুন্দরভাবেই করেছিলেন প্রাভিন কুমার। কিন্তু বৃষ্টির বাধায় জয় দিয়ে শুরুর সেই স্বপ্ন পূরণ হয় নি সফরকারীদের। ইংল্যান্ড ইনিংস শুরুর মাত্র ৭ ওভার পরই হানা দেয় বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর খেলা পরিত্যাক্তের সিদ্ধান্ত নেন অ্যাম্পায়াররা।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে তাঁর দ্রুতই কয়েকটি উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি বোলাররা। অভিষিক্ত ওপেনার অজিঙ্কা রাহানে ও পার্থিব প্যাটেলের হাত ধরে শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। উদ্বোধনী জুটিতেই ৮২ রান যোগ করে ভারতকে শক্ত ভিত্তি এনে দিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। এরপর টানা দুই ওভারে রাহানে ও রাহুল দ্রাবিড়ের উইকেট তুলে নিয়ে ইংলিশ শিবিরে কিছুটা স্বস্তি ফেরান স্টুয়ার্ট ব্রড। তবে তৃতীয় উইকেটে আবারও ১০৩ রানের জুটি গড়ে স্বাগতিকদের হতাশায় পোড়ান প্যাটেল ও বিরাট কোহলি। ১৯০ রানের মাথায় অ্যান্ডারসনের শিকারে পরিণত হন প্যাটেল। পরের ওভারে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে যান রোহিত শর্মা। ৫ম উইকেটে ৬০ রানের জুটি গড়ে ভারতকে লড়িয়ে পুঁজি এনে দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩৩) ও সুরেশ রায়না (৩৮)। ইংল্যান্ডের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন টিম ব্রেসনান ও স্টুয়ার্ট ব্রড। ওয়েবসাইট