পরিত্যক্ত রাঁচির ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঁচিতে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ এক দিনের ম্যাচটি ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। সাত ম্যাচের সিরিজটা কার্যত এখন ছয় ম্যাচের। তাতে ২-১-এ এগিয়ে অস্ট্রেলিয়া। কাল বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি—এই প্রথম অস্ট্রেলিয়াকে ৩০০-এর নিচে নেমে রাখতে পারা। আর এটা সম্ভব হয়েছে মোহালিতে এক ওভারে ৩০ রান দেওয়া ইশান্ত শর্মার বদলি সামি আহমেদের কল্যাণে। ৩২ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার প্রথম ৩ উইকেট তুলে নেন তিনি। এই ধাক্কা সামলেও অবশ্য অধিনায়ক জর্জ বেইলির ৯৮ ও ম্যাক্সওয়েলের অপরাজিত ৯২ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেটে করে ২৯৫ রান। জবাবে ভারত বিনা উইকেটে ২৭ রান করেছিল ৪.১ ওভারে। পঞ্চম ম্যাচটা আগামী পরশু, কটকে। বৃষ্টির পূর্বাভাস আছে সেখানেও। তথ্যসূত্র: ক্রিকইনফো।