পরিশোধ করা হচ্ছে ফিদের চাঁদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লজ্জায় ডোবার পর অবশেষে ফিদের বার্ষিক চাঁদা পরিশোধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। বাংলাদেশের কাছে বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থার বকেয়া ফিস ৩১৬ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ হাজার ৮৪ টাকা) আজই পাঠিয়ে দেওয়া হবে।আজই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকাটা জমা দেওয়া হবে ফিদের হিসাবে। টাকা পাওয়া সাপেক্ষে ফিদে সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে খেলোয়াড়েরাও ফিরে পাবেন তাদের রেটিং পয়েন্ট।সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের এমন দায়িত্বহীন কাজে দাবা ফেডারেশনের অন্য সদস্যরা অখুশি। যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক সখেদে বলেছেন, ‘বিষয়টা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ফিদে থেকে এক মাস আগে ফিস পরিশোধের জন্য নোটিশ এসেছিল। কিন্তু দুঃখের বিষয়, নোটিশটি আমাদের জানানোরও প্রয়োজন মনে করেননি সাধারণ সম্পাদক। ওনার দুর্নামের ভাগীদার আমরা কেন হতে যাব?’