পরিসংখ্যানে টেন্ডুলকারের ৫০ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিনে টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লিটল মাস্টারের। প্রথম সেঞ্চুরিটির জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল নবম টেস্ট পর্যন্ত। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫তম টেস্ট সেঞ্চুরি করে সুনীল গাভাস্কারকে টপকে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকের আসনটি দখল করেছিলেন টেন্ডুলকার। তারপর থেকে এখনো পর্যন্ত ওই জায়গা থেকে সরাতে পারেননি কেউই।২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিপক্ষেই সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষেই করেছেন সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে করেছেন ৫টি। দেশের বাইরে তাঁর সেঞ্চুরি আছে ২৮টি। তবে একটা জিনিস নিয়ে টেন্ডুলকার ভক্তদের আফসোস আছে। আর তা হলো এখন পর্যন্ত কোনো ট্রিপল সেঞ্চুরির দেখা পাননি ভারতের এই ব্যাটিং জিনিয়াস।টেন্ডুলকারের ৫০টি টেস্ট সেঞ্চুরিরান প্রতিপক্ষ সাল ভেন্যু১১৯* ইংল্যান্ড ১৯৯০ ওল্ডট্র্যাফোর্ড১৪৮* অস্ট্রেলিয়া ১৯৯২ সিডনি১১৪ অস্ট্রেলিয়া ১৯৯২ পার্থ১১১ দক্ষিণ আফ্রিকা ১৯৯২ জোহানেসবার্গ১৬৫ ইংল্যান্ড ১৯৯৩ চেন্নাই১০৪* শ্রীলঙ্কা ১৯৯৩ কলম্বো১৪২ শ্রীলঙ্কা ১৯৯৪ লক্ষেৗ১৭৯ ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৪ নাগপুর১২২ ইংল্যান্ড ১৯৯৬ বার্মিংহাম১৭৭ ইংল্যান্ড ১৯৯৬ ট্রেন্টব্রিজ১৬৯ দক্ষিণ আফ্রিকা ১৯৯৭ কেপটাউন১৪৩ শ্রীলঙ্কা ১৯৯৭ কলম্বো১৩৯ শ্রীলঙ্কা ১৯৯৭ কলম্বো১৪৮ শ্রীলঙ্কা ১৯৯৭ মুম্বাই১৫৫* অস্ট্রেলিয়া ১৯৯৮ চেন্নাই১৭৭ অস্ট্রেলিয়া ১৯৯৮ ব্যাঙ্গালুরু১১৩ নিউজিল্যান্ড ১৯৯৮ ওয়েলিংটন১৩৬ পাকিস্তান ১৯৯৯ চেন্নাই১২৪ শ্রীলঙ্কা ১৯৯৯ কলম্বো১২৬* নিউজিল্যান্ড ১৯৯৯ মোহালি২১৭ নিউজিল্যান্ড ১৯৯৯ আহমেদাবাদ১১৬ অস্ট্রেলিয়া ১৯৯৯ মেলবোর্ন১২২ জিম্বাবুয়ে ২০০০ দিল্লি২০১* জিম্বাবুয়ে ২০০০ নাগপুর১২৬ অস্ট্রেলিয়া ২০০১ চেন্নাই১৫৫ দক্ষিণ আফ্রিকা ২০০১ ব্লুমফন্টেইন১০৩ ইংল্যান্ড ২০০১ আহমেদাবাদ১৭৬ জিম্বাবুয়ে ২০০২ নাগপুর১১৭ ওয়েস্ট ইন্ডিজ ২০০২ পোর্ট অব স্পেন১৯৩ ইংল্যান্ড ২০০২ লিডস১৭৬ ওয়েস্ট ইন্ডিজ ২০০২ কলকাতা২৪১* অস্ট্রেলিয়া ২০০৪ সিডনি১৯৪* পাকিস্তান ২০০৪ মুলতান২৪৮* বাংলাদেশ ২০০৪ ঢাকা১০৯ শ্রীলঙ্কা ২০০৫ দিল্লি১০১ বাংলাদেশ ২০০৭ চট্টগ্রাম১২২* বাংলাদেশ ২০০৭ ঢাকা১৫৪* অস্ট্রেলিয়া ২০০৮ সিডনি১৫৩ অস্ট্রেলিয়া ২০০৮ অ্যাডিলেড১০৯ অস্ট্রেলিয়া ২০০৮ নাগপুর১০৩* ইংল্যান্ড ২০০৮ চেন্নাই১৬০ নিউজিল্যান্ড ২০০৯ হ্যামিল্টন১০০* শ্রীলঙ্কা ২০০৯ আহমেদাবাদ১০৫* বাংলাদেশ ২০১০ চট্টগ্রাম১৪৩ বাংলাদেশ ২০১০ ঢাকা১০০ দক্ষিণ আফ্রিকা ২০১০ নাগপুর১০৬ দক্ষিণ আফ্রিকা ২০১০ কলকাতা২০৩ শ্রীলঙ্কা ২০১০ কলম্বো২১৪ অস্ট্রেলিয়া ২০১০ ব্যাঙ্গালুরু১১১* দক্ষিণ আফ্রিকা ২০১০ সেঞ্চুরিয়নতথ্যসূত্র: ক্রিকইনফো।