পরিসংখ্যানে স্পেন-হল্যান্ড ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১৬আন্দ্রেস ইনিয়েস্তার ১১৬ মিনিটের গোলটি বিশ্বকাপ ফাইনাল ইতিহাসের সবচেয়ে দেরিতে হওয়া ম্যাচ নির্ধারণী গোল।৩২৩২ বছর পর শিরোপা নির্ধারিত হলো অতিরিক্ত সময়ে। ১৯৭৮ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে দু গোল করে ৩-১-এ জিতেছিল আর্জেন্টিনা, সেবারও পরাজিত দল ছিল হল্যান্ড।১০এই বিশ্বকাপের আগে ইউরোপ ও লাতিন আমেরিকার শিরোপা ছিল সমান নয়টি করে। স্পেনের জয়ে দশটি শিরোপা নিয়ে এগিয়ে গেল ইউরোপ।৮এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬৬০ মিনিট মাঠে ছিলেন আটজন ফুটবলার—স্পেনের ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকে, হুয়ান ক্যাপডেভিয়া, উরুগুয়ের ফার্নান্দো মুসলেরা, ম্যাক্সিমিলানো পেরেইরা ও এডিজিও আরেভালো এবং হল্যান্ডের মার্টিন স্টেকেলেনবার্গ ও মার্ক ফন বোমেল।৬এই নিয়ে ছয়টি বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে। এর আগে অতিরিক্ত সময়ে গড়িয়েছে ১৯৩৪, ১৯৬৬, ১৯৭৮, ১৯৯৪ ও ২০০৬ বিশ্বকাপ ফাইনাল৫এই নিয়ে পাঁচটি ইউরোপিয়ান দেশ জিতল বিশ্বকাপ শিরোপা। প্রত্যেকেই আবার জিতেছে নিজেদের প্রথম ফাইনালেই—১৯৩৪-এ ইতালি, ১৯৫৪ তে পশ্চিম জার্মানি, ১৯৬৬ তে ইংল্যান্ড ও ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্স৪নকআউট পর্বে চার ম্যাচের চারটিই জিতেছে স্পেন ১-০ গোলে। শিরোপা জয়ের পথে টানা চার ম্যাচে কোনো গোল হজম না করা প্রথম দলও স্পেন। ২০০২ বিশ্বকাপে নকআউট পর্বে টানা তিন ম্যাচ ১-০তে জিতে ফাইনালে উঠেছিল জার্মানি, কিন্তু ফাইনালে হারে ০-২ গোলে।৩শিরোপা না পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি তিনবার রানার্সআপ হলো হল্যান্ড। ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপের রানার্সআপদের সঙ্গী ছিল এত দিন ১৯৩৮ ও ১৯৫৪ বিশ্বকাপ রানার্সআপ হাঙ্গেরি এবং ১৯৩৪ ও ১৯৬২ বিশ্বকাপ রানার্সআপ চেকোস্লোভাকিয়া।২এই বিশ্বকাপে স্পেনের জালে বল ঢুকেছে মাত্র দুবার। শিরোপা জয়ের পথে সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড ছুঁয়েছে তারা। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্স ও ২০০৬ বিশ্বকাপে ইতালিও হজম করেছিল দুটি করে গোল।ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দ্বিতীয় দেশ হয়ে গেল স্পেন। ১৯৭২ ইউরোতে শিরোপাজয়ী পশ্চিম জার্মানি শিরোপা জিতেছিল ১৯৭৪ বিশ্বকাপে।১প্রথম ম্যাচে হারের পর শিরোপা জেতা প্রথম দল হয়ে গেল স্পেন। ফাইনালে যে দলকে হারিয়ে স্পেন এই কীর্তি গড়ল, সেই হল্যান্ডেরও আছে এমন একটি কীর্তি। প্রথম ম্যাচ হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা একমাত্র দল হল্যান্ড।হল্যান্ডের পরাজয়ের পর এই বিশ্বকাপে অজেয় রইল মাত্র একটি দলই—প্রথম রাউন্ডেই বাদ পড়া নিউজিল্যান্ড! গ্রুপ পর্বে তিনটি ম্যাচই ড্র করেছে তারা ইতালি, প্যারাগুয়ে ও স্লোভাকিয়ার বিপক্ষে।