পরিসংখ্যানের আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এগিয়েকি দলীয়, কি ব্যক্তিগত সব ক্ষেত্রেই জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। সিরিজে দলীয় সর্বোচ্চ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস, সেরা বোলিং, সবচেয়ে বেশি উইকেট (২৪৬/৭, তামিমের ৯৫, রাজ্জাকের ৫/৩০ ও রাজ্জাকেরই ১৩ উইকেট) সবই বাংলাদেশের পক্ষে। এর বাইরেও বাংলাদেশের খেলোয়াড়দেরই জয়জয়কার। তামিম ইকবাল এক ইনিংসেই যেখানে ছক্কা মেরেছেন ৭টি, সেখানে পুরো সিরিজে জিম্বাবুয়ের ছক্কা ৬টি (বাংলাদেশের পক্ষে মোট ছক্কা ১২টি)। বাংলাদেশের পক্ষে ৫০ কিংবা এর চেয়ে বেশি রানের ইনিংস ৭টি, জিম্বাবুয়ের পক্ষে মাত্র ২টি। জিম্বাবুয়ের সেরা দুই বোলার রেমন্ড প্রাইস ও ক্রিস পোফুর (দুজনই নিয়েছেন ৬ উইকেট করে) মিলিত উইকেট-সংখ্যার চেয়েও বেশি উইকেট নিয়েছেন আবদুর রাজ্জাক। সিরিজের দুটি সেঞ্চুরি জুটির দুটিই বাংলাদেশের পক্ষে (১৩৬—তামিম-জুনায়েদ, ১১৬—সাকিব-মুশফিকুর)।সমানে সমানবাংলাদেশের আধিপত্য প্রদর্শনের সিরিজেও একটায় বাংলাদেশ ও জিম্বাবুয়ে সমানে সমান। সিরিজে এক শ বা এর বেশি রান করেছেন ছয়জন ব্যাটসম্যান, যাঁদের তিনজন বাংলাদেশের আর তিনজন জিম্বাবুয়ের।জিম্বাবুয়ে এগিয়েএকটা জায়গায় বাংলাদেশের চেয়ে এগিয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরাই। সেরা দুটি স্ট্রাইক রেটের ইনিংসই তাদের (ন্যূনতম ২৫ রান)। দ্বিতীয় ওয়ানডেতে প্রসপার উতসেয়া ২৭ বলে করেছিলেন ৩২ রান, স্ট্রাইক রেট ১১৮.৫১। একই ওয়ানডেতে ক্রেইগ আরভিন খেলেছেন ৪১ বলে ৪২ রানের ইনিংস, স্ট্রাইক রেট ১০২.৪৩। আরও একটা জায়গায় বাংলাদেশকে ‘ছাড়িয়ে’ জিম্বাবুয়ে। ‘কৃতিত্ব’টা অবশ্য তাঁদেরই করে দিয়েছে বাংলাদেশ। এক ইনিংসে অতিরিক্ত খাতে সবচেয়ে বেশি ২৪ রান দিয়ে। সিরিজের বেশি খরুচে বোলারও বাংলাদেশের। শেষ ওয়ানডেতে ১০ ওভারে সাকিব দিয়েছেন সর্বোচ্চ ৫৮ রান।