পরের এশিয়াড জাকার্তায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এশিয়ান গেমস হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইনচনে। চার বছর পর ২০১৮ এশিয়ান গেমস হবে ইন্দোনেশিয়ার জাকার্তায়। গতকাল ইনচনে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) নির্বাহী বোর্ডের সভায় জাকার্তার নাম অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সভাপতি শেখ আহমেদ আল-ফাহাদ আল-সাবাহ। আজ সাধারণ সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। এএফপি।