প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী দ্রুতই না বদলে গেল আর্সেনালের ভাগ্য! প্রথম ম্যাচে হারের পর সমালোচনায় জেরবার দলটি পরশু সোয়ানসিকে হারিয়ে প্রিমিয়ার লিগে পেল টানা পঞ্চম জয়। টানা অ্যাওয়ে ম্যাচ জয়ের নিজেদের রেকর্ডও ছুঁয়েছে লন্ডনের ক্লাবটি। এই নিয়ে লিগে টানা আটটি অ্যাওয়ে ম্যাচ জিতল আর্সেনাল। এর আগে ২০০১-০২ মৌসুমে লিগ জয়ের পথে টানা আটটি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। টানা ১১টি অ্যাওয়ে ম্যাচ জয়ের ইংলিশ লিগের রেকর্ডটি চেলসির। ২০০৮ সালের ৫ এপ্রিল থেকে ৬ ডিসেম্বরের মধ্যে ১১টি ম্যাচ জিতেছিল চেলসি। হোম-অ্যাওয়ে মিলিয়ে টানা জয়ের রেকর্ডে সবার ওপরে আর্সেনাল (১৪, ২০০১-০২ ও ২০০২-০৩)।