প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েলিংটনের কালকের ড্রটি দিয়ে একটি রেকর্ডও করে ফেলল পাকিস্তান। এ মাঠে আটটি টেস্টের একটিও হারেনি তারা। দেশের বাইরের কোনো মাঠে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এটি। নটিংহামের ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজও আট টেস্ট খেলে একটিও হারেনি। ওয়েস্ট ইন্ডিজের অপরাজেয় অ্যাওয়ে ভেন্যু আছে আরেকটি—দিল্লির ফিরোজ শাহ কোটলা। এ মাঠে ৬ টেস্ট খেলে দুটো জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, চারটি ড্র। কোটলায় ৭ ম্যাচ খেলে অপরাজিত ইংল্যান্ড। কানপুরেও ৬ টেস্টের একটিও হারেনি ইংলিশরা। ভারত যেমন গায়নার জর্জটাউনে ছয় টেস্টের প্রতিটাই ড্র করেছে। অ্যাওয়ে ভেন্যুতে কমপক্ষে পাঁচটি টেস্ট খেলে অপরাজিত থাকার নজির আছে আর চারটি। জোহানেসবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে অস্ট্রেলিয়া, বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে পাকিস্তান, ওয়েলিংটনে দক্ষিণ আফ্রিকা এবং হারারেতে শ্রীলঙ্কা।