পরের ম্যাচেই খেলবেন লি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানানো হয়েছিল, ব্রেট লিকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় ছয় সপ্তাহ। তার মানে সিবি সিরিজে দর্শক হয়ে থাকার কথা ছিল অস্ট্রেলীয় ফাস্ট বোলারকে। অথচ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার পরের ম্যাচেই দেখা যেতে পারে লিকে! আগামী শুক্রবার সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন লি নিজেই।৩ ফেব্রুয়ারি মেলবোর্নে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পায়ের আঙুলে চোট পান লি। শুরুতে যতটা গুরুতর ভাবা হয়েছিল, চোট ততটা গুরুতর নয়। ব্যথা অবশ্য এখনো আছে, তবে এক যুগের ক্যারিয়ারে ব্যথা নিয়ে খেলেছেন অনেকবারই। ৩১০ টেস্ট ও ৩৫৭ ওয়ানডে উইকেট নেওয়া ফাস্ট বোলার এবারও খেলতে চান ব্যথা সয়ে, ‘শুক্রবার মাঠে নামার জন্য সম্ভব সবকিছুই আমি করছি। ব্যথা নিয়ে আমি অসংখ্যবার খেলেছি এবং আমি জানি আঙুলের এই অবস্থা নিয়েও আমি খেলতে পারব। লোকে আমাকে জিজ্ঞেস করে চোট পাওয়ার পরও মেলবোর্নের ম্যাচটায় আমি কীভাবে খেলে গেলাম। দেশের হয়ে খেলতে নামলে এসব তো করতেই হয়! চোট নিয়ে আমি অনেক খেলেছি। দীর্ঘমেয়াদি কোনো ঝুঁকি আছে কি না, এটা জানার জন্যই এবার একটু সময় নিলাম।’বয়স ছাড়িয়েছে ৩৫। তবে বয়সের প্রভাব গতিতে খুব একটা পড়েনি। মেলবোর্নেই সেদিনও ছাড়িয়েছিলেন ১৫০ কিলোমিটার। লির আশা, ব্যথা নিয়ে খেললেও গতি কমবে না, ‘টি-টোয়েন্টিতে আমার বোলিং অনেককেই বিস্মিত করেছে, কারণ অনেকেরই ধারণা ছিল এই বয়সে আমি দেড় শ ছাড়াতে পারব না। এখনো ১৫১-১৫২ গতি তুলতে পারাটা দারুণ।’ ওয়েবসাইট।