পরের সিরিজের দিকে তাকিয়ে দিলশান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা নেতৃত্ব্ব ছাড়ার পর অনেকটা বাধ্য হয়েই তিলকরত্নে দিলশানকে দায়িত্ব দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ৩৫ ছুঁইছুঁই একজনকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। টানা তিনটি টেস্ট সিরিজের পর তিনটি ওয়ানডে সিরিজও হারায় সেই প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে। বাস্তবতাটা বুঝতে পারছেন দিলশান নিজেও, শ্রীলঙ্কা অধিনায়ক ভবিষ্যৎ ছেড়ে দিয়েছেন সময়ের হাতে। আপাতত আগামী মাসের দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত অধিনায়ক করা হয়েছে দিলশানকে। এই ওপেনার তাকিয়ে আছেন সেই সিরিজের দিকেই, ‘তাঁদের (নির্বাচকদের) মতামত তো আর আমি জানি না। তবে আমাকে দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত দায়িত্ব দেওয়া আছে। ওই সিরিজের পর দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোয়। অধিনায়ক হয়েছি বলে তো আর আমি অন্যদের খেলা বদলে দিতে পারি না। হারের দায়িত্ব সবাইকেই নিতে হবে।’ এএফপি।