পর্তুগাল-আইভরিকোস্টের খেলায় গোল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো খেলায় পর্তুগালের ওপর প্রভাব বিস্তার করেও গোল পায়নি আইভরিকোস্ট। ব্যাপারটিকে দুর্ভাগ্য না বলে ‘এলিফেন্ট’দের ব্যর্থতাই বলা উচিত। বারবার পর্তুগিজ সীমানায় হানা দিয়েও যোগ্য একজন স্ট্রাইকারের অভাবে গোল পায়নি আইভরিকোস্ট। দিদিয়ের দ্রগবা দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও পুরোপুরি ফিট না হওয়ায় দ্রগবাকে কখনই ‘দ্রগবা’র মতো মনে হয়নি।আজকের ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি বিশ্বের অন্যতম দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে। কেবল পোস্টে একটি তীব্র শট ছাড়া। খেলার ১১ মিনিটের সময় আইভরিকোস্টের ডি-বক্সের বাইরে থেকে তীব্র শটে পোস্ট কাঁপিয়ে দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন। তাঁর সেই শটটি আইভরিকোস্টের গোলরক্ষক বোবাকার ব্যারিকে পরাস্ত করলেও বল সাইডবারে লেগে ফিরে আসে। এরপর সেই রোনালদোকে চিনতে হয়েছে কেবল জার্সি নম্বর ও হাতে অধিনায়কত্ব বন্ধনী দেখে।প্রথমার্ধে দ্রগবার অনুপস্থিতিতে আইভরিকোস্টের সেরা খেলোয়াড় ছিলেন ১০ নম্বর জার্সি পরিহিত গারভিনহো। তিনি বাঁ-প্রান্ত দিয়ে বারবার পর্তুগিজ সীমানায় ঢুকে রক্ষণব্যূহে কাঁপন ধরিয়েছেন। তবে একজন যোগ্য স্ট্রাইকারের অভাবে আইভরিকোস্ট কাজের কাজটি করতে পারেনি।পর্তুগাল ও আইভরিকোস্টের মধ্যকার আজকের ম্যাচটিকে পুরোপুরি শারীরিক শক্তি নির্ভর খেলা বলা যেতে পারে। খেলায় ফাউলের সংখ্যা ছিল ৩১টি। তবে ম্যাচটির বিশেষত্ব ছিল কোনো দলেরই পরিষ্কার কোনো গোলোর সুযোগ তৈরি করতে না পারা। সেই হিসেবে খেলাটি ছিল দর্শকদের জন্য হতাশার।