পর্তুগাল দল থেকে বেরিয়ে গেলেন কারভালহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইপ্রাসের বিপক্ষে পর্তুগালের ইউরো বাছাইয়ের দলে ছিলেন, অনুশীলনও করেছেন। কিন্তু ম্যাচের দুই দিন আগে জানিয়ে দিলেন, পর্তুগালের হয়ে আর খেলবেন না।পর্তুগাল দলের প্রতি কারভালহোর এই অনীহা কেন? একটি বিবৃতিতে এর কারণ ব্যাখ্যা করেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার, ‘আমি এভাবে শেষ করতে চাইনি। আমার সতীর্থদের মতো আমিও একজন অ্যাথলেট। অন্যদের মতো কিছু সম্মান আমারও প্রাপ্য।’ কোচ পাওলো বেন্টো বা পর্তুগাল ফুটবল ফেডারেশন কারভালহোর দল ছেড়ে যাওয়ার কারণ কিছু বলতে পারছে না। কারভালহোর চলে যাওয়ার ব্যাপারে কোচ বেন্টো শুধু বলেছেন, ‘আমি কিছু জানি না।’সাইপ্রাসের বিপক্ষে গতকাল হয়ে যাওয়া ম্যাচটি পর্তুগালের জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ। ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট তুলে পর্তুগাল গ্রুপের শীর্ষে আছে গোল ব্যবধানের কল্যাণে। সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট করে নিয়ে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে অস্বস্তিতে রেখেছে নরওয়ে ও ডেনমার্ক। সাইপ্রাসও একটা অস্বস্তি পর্তুগালের জন্য। গত বছর সেপ্টেম্বরে সাইপ্রাসের সঙ্গে ৪-৪ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পর্তুগালকে।এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কারভালহোর বিষয়ে কথা না বলে কোচ বেন্টো ম্যাচ নিয়েই কথা বলতে চেয়েছেন। খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, ‘সে (কারভালহো) না থাকলেও আমরা ২২ জনের দলই আছি। আমাদের এগিয়ে যেতে হবে এবং সর্বোচ্চ ভালো খেলাটাই খেলতে হবে।’ এএফপি।