প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা হওয়ার কথা ছিল রোনালদোর সঙ্গে জার্মানির। কিন্তু শুরুতেই জার্মানি ম্যাচটাকে একপেশে বানিয়ে ফেলায় সেই লড়াই আর হলোই না। তবু রোনালদো একাই চেষ্ট করে গেলেন, পারলেন না। বরং তাঁর জন্য সাজিয়ে রাখা মঞ্চে নায়ক হয়ে গেলেন টমাস মুলার। নিজেদের প্রথম ম্যাচেই এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা পেয়ে গেলেন জার্মান ফরোয়ার্ড। সঙ্গে ম্যাটস হামেলসের আরও এক গোল মিলিয়ে জার্মানিও প্রথম ম্যাচটা জিতল পর্তুগালকে গুঁড়িয়ে দিয়ে, ৪-০ ব্যবধানে। ৩৭ মিনিটে মুলারকে ঢুস মেরে লাল কার্ড দেখেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। দশজনের দল হয়ে যাওয়া পর্তুগাল ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, আর দাঁড়াতেই পারেনি জার্মানির সামনে।