পর্তুগালের বিপক্ষে জিততে হলে রোনালদোকে ঠেকাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আলাদা করেই ভাবছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও র‌্যামোস। সোনালি চুলে ব্যান্ডেনাধারী এই রক্ষণসেনা মনে করেন, ‘পর্তুগালকে ঠেকাতে হলে আগে ঠেকাতে হবে রোনালদোকে।’নিজেদের প্রথম ম্যাচে স্পেন সুইজারল্যান্ডের কাছে হেরে গেলেও র‌্যামোস মনে করেন, সুইসদের সঙ্গে সেই পরাজয় দল হিসেবে স্পেনকে অনেক শক্তিশালী করেছে। দলে খেলোয়াড়দের মধ্যে সংহতি বেড়েছে। আজ কেপটাউনে পর্তুগালের বিপক্ষে ম্যাচে দলীয় সংহতিই স্পেনকে শক্তি জোগাবে বলে তিনি মনে করেন।প্রতিপক্ষ পর্তুগালকে নিয়ে শ্রদ্ধাবোধ অবশ্য থাকছেই সার্জিও র‌্যামোসের। পর্তুগালকে তিনি শক্তিশালী একটি দলই মনে করেন। তিনি বলেন, ‘দল হিসেবে পর্তুগাল অত্যন্ত শক্তিশালী। দলটি খুব ভালো ফর্মে রয়েছে।’পর্তুগাল দলের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও পেপে র‌্যামোসের খুব ভালো বন্ধু। সেই ব্যাপারটিও তিনি ভুলছেন না আজকের ম্যাচে খেলতে নামার আগে। তিনি বলেন, ‘আমার দুই বন্ধু রোনালদো ও পেপের বিপক্ষে দেশের হয়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোই পর্তুগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়—এমনটাই মনে করেন র‌্যামোস। র‌্যামোস রোনালদোকে পর্তুগিজ দলের মূল চালিকা শক্তি হিসেবেও মন্তব্য করেন। তিনি বলেছেন,‘আমাদের কোয়ার্টার ফাইনালে যেতে হলে রোনালদোকে ব্যর্থ করে দেওয়ার কোনো বিকল্প নেই।’ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মনে করেন র‌্যামোস। তিনি রোনালদোর খেলা নিয়ে নিজের অভজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘রোনালদো অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন একজন খেলোয়াড়। আজকের ম্যাচে তাঁর পায়ে বল তুলে দেওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা।’ রোনালদোকে মাঠের লড়াইয়ে হারাতে হলে দলে নিজেকেই ভালো খেলতে হবে বলে মনে করেন র‌্যামোস।রোনালদোকে ঠেকানোর প্রত্যয়ে টগবগ করে ফুটতে থাকা এই স্প্যানিশ ডিফেন্ডার বলছিলেন, ‘আমার কাজই হবে মাঠে রোনালদো যেন বেশি জায়গা নিয়ে খেলতে না পারে, তার ব্যবস্থা করা।’