পর্তুগালের রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এই দৃশ্যটা খুব পরিচিত, তবে পর্তুগালের জার্সি গায়ে এই রোনালদোর দেখা তো আর নিয়মিত মেলে না! জাতীয় দলের হয়ে স্বভাবসুলভ উদযাপন দেখা গেল গত পরশু। দিনটা ছিল পর্তুগালের জাতীয় দিবস। ছুটির দিনে পর্তুগালবাসী দারুণ একটা উপহারই পেল জাতীয় দলের কাছ থেকে। প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ৩৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করেছেন রোনালদোই। আগের ম্যাচে দল রাশিয়াকে হারালেও নিজে গোল পাননি। জেনেভায় হাজার ছয়েক দর্শকের মধ্যে ক্রোট অংশটা আবার ‘মেসি, ‘মেসি’ চিৎকার করে তাঁকে উত্ত্যক্ত করছিল। গোল করে উদযাপনটাও তাই তাদের সামনে গিয়েই করেছেন রোনালদো। পুরো ম্যাচ অবশ্য খেলেননি, প্রথমার্ধ শেষে কোচ পাওলো বেন্তো তুলে নিয়েছেন তাঁকে l রয়টার্স