পর্তুগালের হয়ে আবার জ্বলে উঠতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগের প্রথম পাঁচ ম্যাচে গোল করেছিলেন মাত্র একটি। কিন্তু সর্বশেষ দুটি ম্যাচে গোল করে স্বরূপে ফেরার আভাসটা ভালোমতোই দিয়েছেন তিনি। দীর্ঘদিন পর গোল করে আত্মবিশ্বাসী রোনালদো ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপেও পর্তুগালের জার্সি গায়ে জ্বলে উঠতে চান তিনি।অনেক দিন পর রোনালদোর খেলা দেখে রিয়ালের সমর্থকেরাও দারুণ খুশি। তবে খুশির মাত্রাটা পর্তুগিজদের হয়তো রিয়ালের সমর্থকদের চেয়েও বেশি। ২০১২ সালের ইউরোর বাছাইপর্বের বাধা পেরোনোর জন্য রোনালদোর স্বমূর্তি অনেকটাই প্রার্থিত পর্তুগিজ সমর্থকদের। চোটের কারণে ইউরো বাছাইপর্বে পর্তুগালের হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি রোনালদো। তিনি এখন মুখিয়ে আছেন পর্তুগালের পরের দুই ম্যাচের জন্য। তাঁর আশা, দল হিসেবে সেই দুই ম্যাচে আবার ঘুরে দাঁড়াবে পর্তুগাল। কাল শুক্রবার ইউরো ২০১২ সালের বাছাইপর্বে পর্তুগাল খেলতে নামবে ডেনমার্কের বিপক্ষে। সে ম্যাচের আগে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘আমাদের যেখানে থাকার কথা ছিল, আমরা সেখানে নেই। এ মুহূর্তে ভুল করার আর কোনো সুযোগ নেই। আমাদের জিততেই হবে।’কথাগুলো বলার সময় বেশ আত্মবিশ্বাসীই দেখাল ক্রিশ্চিয়ানো রোনালদোকে।—টাইমস অব ইন্ডিয়া