পর্তুগালের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহের এল ক্লাসিকোর ক্রিস্টিয়ানো রোনালদোকে খুঁজে পাওয়া গেল না দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে। মস্কোতে তাঁর দল পর্তুগাল কাল ১-০ গোলে হারল রাশিয়ার কাছে। ম্যাচের ছয় মিনিটে আলেক্সান্ডার কারজাকভের একমাত্র গোলে রাশিয়া জিতল টানা তৃতীয় ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে এখন এফ গ্রুপের শীর্ষে ফাবিও ক্যাপেলোর শিষ্যরা। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট পাওয়া পর্তুগাল আছে দুইয়ে। রয়টার্স।