পর্তুগাল-জার্মানির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি অন্যতম ফেবারিট। একজন ক্রিস্টিয়ানো রোনালদো থাকায় পর্তুগালকেও অবহেলা করার উপায় নেই। কিন্তু ‘জি’ গ্রুপের এই দুটি দেশকেই নতুন করে পেয়ে বসেছে চোটশঙ্কা। বিশ্বকাপের দুই সপ্তাহ আগে দুটি দলের শঙ্কার মেঘটা দলের সেরা খেলোয়াড়দের নিয়ে!
পর্তুগিজদের আশা-ভরসার প্রতীক রোনালদোকে নিয়েই তৈরি হয়েছে সংশয়। ঊরুর চোটটা মৌসুমের শেষ দিকে ভালোই ভুগিয়েছে তাঁকে। চোট কাটিয়ে ২৪ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেললেও ঊরুতে আবার ব্যথা অনুভব করছেন রোনালদো। আজ গ্রিসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। তাঁর সঙ্গে রক্ষণভরসা পেপেকেও পাচ্ছেন না কোচ পাওলো বেন্তো, ‘রোনালদো আমাদের সঙ্গে থাকবে, কিন্তু খেলবে না।... এবং পেপেও খেলবে না।’ আজ খেলা হবে না তো বটেই, চোট কাটিয়ে রোনালদো কবে ফিরবেন, তা-ও নিশ্চিত করে বলতে পারেননি বেন্তো৷ এএফপি।
অধিনায়ক ফিলিপ লাম এবং গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়ে একই রকম শঙ্কিত জার্মানরাও। লাম অ্যাঙ্কেল আর নয়্যার কাঁধের চোটে ভুগছেন। আগামীকাল ক্যামেরুনের সঙ্গে প্রীতি ম্যাচ জার্মানির৷