পর্ব-২-এর বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
. ড্র অনুষ্ঠানে এ বি এম জাকারিয়া, স্ট্যানলি টান, শেখ মোহাম্মদ আসলাম, তানভীর হোসেন,  মো. জানে আলম ও হাসান ইমাম
. ড্র অনুষ্ঠানে এ বি এম জাকারিয়া, স্ট্যানলি টান, শেখ মোহাম্মদ আসলাম, তানভীর হোসেন, মো. জানে আলম ও হাসান ইমাম

বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ অঞ্চলে প্রথম আলোর কার্যালয়ে। প্রতিদিন সারা দেশের পাঠকদের জন্য আছে দুটি এসএমএস কুইজ। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৬টি কুইজের জমজমাট আয়োজন। সনি র্যাংগস-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের দ্বিতীয় পর্বের ফলাফল ছাপা হলো আজ।
‘সনি র্যাংগস-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ’-এর দ্বিতীয় পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। এ সময় উপস্থিত ছিলেন সনি র্যাংগসের কান্ট্রি ম্যানেজার স্ট্যানলি টান, উপমহাব্যবস্থাপক তানভীর হোসেন, বিপণন ব্যবস্থাপক মো. জানে আলম, মোমেন্টামের মহাব্যবস্থাপক হাসান ইমাম এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া। সৌভাগ্যবান ১০ জন দ্বিতীয় পর্বের লটারিতে জয়ী হয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে এলইডি টিভি, ফ্রিজ, এক্সপেরিয়া হ্যান্ডসেট, সনি সাইবার–শট ক্যামেরা, ইলেকট্রিক ওভেন ও রাইস কুকার। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।

বিজয়ী যাঁরা:
৪২ ইঞ্চি এলইডি টিভি (১ জন): সাবু, মিরপুর-১৩, ঢাকা।
এক্সপেরিয়া হ্যান্ডসেট (২ জন): আজিজুর রহমান, মুক্তাগাছা, ময়মনসিংহ ও মাহাবুব হুসাইন, দক্ষিণ কমলাপুর, ঢাকা।
সনি সাইবার–শট ক্যামেরা (১ জন): মোহনা আহমেদ, রায়নগর, সিলেট।
ইলেকট্রিক ওভেন (৩ জন): ফাতেমা, ডেমরা, ঢাকা; ফারুক হোসেন, শার্শা, যশোর ও আল-আমিন, সিলেট।
রাইস কুকার (৩ জন): তানজীম, মোমিনবাগ, ঢাকা; বিপ্লব, ২৯ লক্ষ্মীবাজার, ঢাকা ও খায়রুল বাশার, এ/৮, সুফিয়ান প্লাজা, ১০ অভয়দাস লেন, টিকাটুলী, ঢাকা।