পর্বভিত্তিক কুইজের দ্বিতীয় পর্বের বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজ এবং ওয়াল্টন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের দ্বিতীয় পর্বের ড্র হয় গত বৃহস্পতিবার। প্রথম আলো কার্যালয়ে এ ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার আতিকুর রহমান। সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজের দ্বিতীয় পর্বের বিজয়ী তিনজন। আর ওয়াল্টন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের দ্বিতীয় পর্বে পুরস্কার পাবেন ১৪ জন। বিশ্বকাপের পর চার পর্বের বিজয়ীদের হাতে একসঙ্গে পুরস্কার তুলে দেওয়া হবে। আর সেদিনই চার পর্বের অংশগ্রহণকারীদের কুপন নিয়ে হবে মেগা ড্র। পুরস্কার হিসেবে থাকবে গাড়ি, মোটরসাইকেল, এলসিডি টিভিসহ অনেক কিছু। সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজপ্রথম হয়েছেন আশরাফুল কবির, ২৪/বি কল্যাণপুর, ঢাকা। তিনি পাচ্ছেন একটি রেফ্রিজারেটর। দ্বিতীয় রিপন চন্দ্র দত্ত, পলাশ, নরসিংদী। তিনি পাবেন একটি রঙিন টেলিভিশন। তৃতীয় পুরস্কার একটি মাইক্রোওয়েভ ওভেন পাবেন হাসান মাহমুদ, ১৬৬/১ দেওয়ানপাড়া, কাফরুল, ঢাকা।ওয়াল্টন-প্রথম আলো বিশ্বকাপ কুইজপ্রথম পুরস্কার একটি ৮.৫ সিএফটি রেফ্রিজারেটর জিতে নিয়েছেন আন্জুমান আরা বেগম, এসএসও, বিএআরআই, জয়দেবপুর, গাজীপুর। দ্বিতীয় পুরস্কার একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পাবেন তৌফিক, ঢাকা পলিটেকনিক। তৃতীয় পুরস্কার একটি মাইক্রোওয়েভ ওভেন পাবেন আরশাদ মোমেন খান, ৫১ ঘাটফরহাদ বাইলেন, চট্টগ্রাম। চতুর্থ পুরস্কার একটি করে ডিভিডি প্লেয়ার পাবেন ১০ জন বিজয়ী। তাঁরা হলেন নার্গিস আক্তার, ১৮/১ সতীশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা; রাজীব কুমার পাল, ২০৯/১/বি লালবাগ রোড, ঢাকা; আয়েশা আক্তার, ১৬২৭ পাটেরবাগ, দনিয়া, ঢাকা; মো. মারুফ, চাঁদপুর ভূঁইয়াবাড়ী, কুমিল্লা; মোহাম্মদ মনিরুল হাসান, এফ/৪৩ শেরেবাংলা নগর, ঢাকা; মো. মাসুদ রানা, ৬৪ কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা; রাহিমনি সিনহা, ৫৮/বি মুন্সিপাড়া, সিলেট; শ্যামল কুমার দাস, উপপরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা; মো. আনিসুর রহমান, ৪৬ ইন্দিরা রোড, তেজগাঁও, ঢাকা এবং মুহাম্মদ আবদুল হামিদ, ৪২৪ কবি জসিমউদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।