প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংক্রিটের বেঞ্চে পাশাপাশি বসে তাঁরা চারজন। পেছনে সম্রাট শাহজাহানের অমর প্রেমের স্মৃতিসৌধ—তাজমহল। যাঁরা তাজমহল দেখতে যান, তাঁদের জন্য ওই বেঞ্চে বসে ছবি তোলাটা ‘আবশ্যক’ একটা ব্যাপার! ভালোবাসার তীর্থভূমিতে আসার স্মৃতি যে রাখা চাই-ই চাই! আর দশজন পর্যটকের মতো তাই ওই চারজনকে আলাদা করার কোনো উপায় ছিল না। তাজমহলের সামনে একসঙ্গে বসে চারজন ছবি তুললেন। পরে আলাদা করে একেকজন। কিন্তু ওই চারজনের তাজমহল পরিদর্শন খবরে আসার কারণ, তারা ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের সদস্য। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার পরই দিল্লিতে চলে আসে ইংল্যান্ড দল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ তাদের। তার আগে একটু নির্ভার হওয়ার জন্য দলটির চার ক্রিকেটার—জো রুট, ডেভিড উইলি, জস বাটলার ও লিয়াম পাঙ্কেট পরশু গিয়েছিলেন তাজমহল দেখতে। মেইল অনলাইন।