প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে নিজের প্রথম ম্যাচেই হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলে ইঙ্গিত দিয়েছিলেন, সিলেট রয়্যালসের হয়ে বড় কিছু করতেই বাংলাদেশে এসেছেন। পল স্টার্লিং রান পেয়েছিলেন পরের দু-তিন ম্যাচেও। কিন্তু এরপর ছন্দ হারিয়ে ফেলা। আইরিশ অলরাউন্ডারের ব্যাট কাল আবার জ্বলে উঠল। দুই ছক্কা ও নয় চারে ৩৯ বলে খেললেন ৬৬ রানের ইনিংস। খুলনার বিপক্ষে সিলেটের ৬১ রানের জয়ে বড় ভূমিকা রেখে আবারও ম্যাচসেরা পল স্টার্লিং।