পলাশ ও রহিমা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংক প্রথম জাতীয় জুনিয়র টেবিল টেনিসের বালক ও বালিকা এককের মুকুট জিতেছে বাগেরহাটের পলাশ ও রংপুরের রহিমা। দিনাজপুরে হওয়া ফাইনালে পলাশ ৪-৩ সেটে বাগেরহাটের জোবায়েরকে হারিয়েছে। রহিমা ৪-০ সেটে হারিয়েছে বিমানের স্নিগ্ধাকে। বিমানের অন্তু-জয়কে হারিয়ে বালক দ্বৈতে চ্যাম্পিয়ন বিমানের জাভেদ-হিমেল জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জামালউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন টিটি তারকা জোবেরা রহমান লিনু প্রমুখ।