পলাশের রুপা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ান বিচ গেমসের ‘রান সুইম রান’ ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের পলাশ চৌধুরী। এই খেলার সঙ্গে পরিচিত ছিলেন না বিকেএসপির ছাত্র পলাশ। দেশে এ ধরনের ইভেন্ট কখনো হয়নি। ‘রান সুইম রান’ হচ্ছে, একটি নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করতে হবে। তারপর সাগরে নেমে নির্দিষ্ট সীমানা পর্যন্ত সাঁতার শেষে পাড়ে উঠে আবার দৌড় শুরু। নির্দিষ্ট একটি পয়েন্টে এসে দৌড় শেষ করতে হবে। এ ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার আটজন সাঁতারু অংশ নিয়েছেন। সোনা জিতেছেন শ্রীলঙ্কার সাহানা রুপাসিংহে এবং ব্রোঞ্জ শ্রীলঙ্কারই এন এস প্রিয়াসাংকার। পলাশ রুপা জেতায় সাঁতার ফেডারেশন তাঁকে ১০০ মার্কিন ডলার পুরস্কার দিয়েছে।বাংলাদেশ ফিরছে কাল: শ্রীলঙ্কার হাম্বানটোটায় প্রথম বিচ গেমস শেষ হচ্ছে আগামী পরশু। বাংলাদেশের সব ইভেন্ট আজ শেষ হচ্ছে। বাংলাদেশ দল আগামীকাল বেলা সাড়ে ১১টায় দেশে ফিরবে। চারটি ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশ ফুটবলে সোনা, লাইভ সেভিংয়ে রুপা ও মহিলা কাবাডিতে ব্রোঞ্জ জিতেছে।