পলের ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় কী ভূত চেপেছিল কে জানে। গ্যালারিতে প্রায় উড়ে এসে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে বসিয়ে দিলেন লাথি। চিলির লিগে অদাক্স ইতালিয়ানোর সেবাস্টিয়ান পলের কাণ্ডটা এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ প্রমাণিত হলে এমনকি জেলের ভাতও খেতে হতে পারে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে। কিন্তু পল কী মনে করে অমনটা করেছিলেন? কারণটা তাঁর মুখেই শুনুন, ‘ওই লোকটা (ইউনিভার্সেদাদ-সমর্থক) আমার দিকে থুতু ছুড়েছিল। আমাকে আপত্তিকর কথা বলেছিল।’ ক্ষমা চেয়েও অবশ্য আত্মপক্ষ সমর্থন করেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি বাজে কাজ করে ফেলেছি। সেটা আমি বুঝেছি, সে জন্য আমি হাজারবারও ক্ষমা চাইছি। কিন্তু আমি ওকে আঘাত করতে চাইনি, শুধু ভয় দেখাতে চেয়েছিলাম।’ তবে এই যদি হয় কাউকে ‘ভয়’ দেখানোর নমুনা, তাহলে পলের কাছ থেকে দূরেই থাকা উচিত! গোলডটকম।