পল্টন মাঠে ফিরছে পাইওনিয়ার লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন আউটার স্টেডিয়ামে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে পাইওনিয়ার ফুটবল লিগের খেলা। এই লিগের চেয়ারম্যান পদে এসে আরিফ খান জয় পল্টন মাঠ চান জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। কিন্তু তখন অনুমতি দেওয়া হয়নি। তবে আরিফ খান ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাল পল্টন মাঠে আবার পাইওনিয়ার লিগের খেলা আয়োজনের আশ্বাস দিয়েছেন। পাইওনিয়ার লিগ কমিটি এবং ওই লিগের ক্লাবগুলোর পক্ষ থেকে কাল তাঁকে দেওয়া সংবর্ধনায় ওই আশ্বাস দেন আরিফ খান।