পা ভাঙল জিমন্যাস্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেম্বা বার পা ভাঙার দৃশ্যটা মনে আছে? দুই টুকরা হয়ে যাওয়া পা নিয়ে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন সাংহাই শেনহুয়ার সেনেগালিজ স্ট্রাইকার, সেই ছবিটা এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। পরশু রিও অলিম্পিকে নতুন করেই যেন ফিরে এল এমন একটা দৃশ্য। এবার মারাত্মক দুর্ঘটনার শিকার ফ্রান্সের জিমন্যাস্ট সামির আইত। ফরাসি জিমন্যাস্টের বাঁ পা দুই জায়গায় ভেঙে ঝুলছিল। ভল্টে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন আইত দুর্ঘটনার শিকার হয়েছেন ল্যান্ডিংয়ের সময়। ২৬ বছর বয়সী জিমন্যাস্টের টিবিয়া ও ফিবুলা দুটোই ভেঙেছে। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে অন্য অনেক প্রতিদ্বন্দ্বী একবার দেখেই ভয়ে দ্বিতীয়বার আর তাকাননি। এর আগে চোটে পড়েছেন জার্মান জিমন্যাস্ট আন্দ্রেয়াস টোবা। এএফপি।